বি.বি.পোদ্দার হাসপাতাল, নিউ আলিপুর, কোলকাতা

2009 জানুয়ারি 18

কোলকাতা শহরের নিউ আলিপুর অঞ্চলে বি.পি. পোদ্দার হাসপাতাল স্বাস্থ্য পরিসেবায় আনছে এক নতুন দিগন্ত। এই হাসপাতালে oncology, traumatology ইত্যাদির উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে। ২২০’টি শয্যা, ৬’টি অপারেশন থিয়েটার এবং অনেকগুলি অত্যাধুনিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট বিশিষ্ট এই হাসপাতাল প্রায় ১,৪০,০০০ বর্গ ফুট এলাকার উপরে তৈরী। এছাড়াও কর্তৃপক্ষ শহরের অন্যান্য জায়গায় এবং পশ্চিমবঙ্গের অন্যান্য স্থানে গড়ে তুলছেন এক রাশ ক্লিনিক ও ডায়াগ্নস্টিক সেন্টার।
B.P.PODDAR HOSPITAL RECEPTION DESK AREA

B.P.PODDAR HOSPITAL RECEPTION DESK AREA

হাসপাতালেই প্রায় ১৫০ জন বিশিষ্ট ডাক্তাররা রুগী দেখেন, রোজ ১২ ঘন্টা এই ক্লিনিক খোলা থাকে। প্যাথোলজি এবং ইমেজিং ইউনিট ২৪ ঘন্টা খোলা, ডায়াগ্নস্টিক ল্যাবও তাই। হাসপাতালের ফার্মেসী ২৪ ঘন্টা পরিসেবা দিচ্ছে, এবং ৫ কিমি. এলাকার মধ্যে এরা বিনামূল্যে হোম ডেলিভারী করেন ওষুধ। এই হাসপাতালেই রয়েছে বিশেষ ক্ষমতাসম্পন্ন ক্যানসার রিসার্চ সেন্টার, কেমোথেরাপি, রেডিয়েশান এবং সার্জারীর বিশেষ সুবিধা বিশিষ্ট। এছাড়াও আছে Brachy therapy, Cobalt therapy and Lineace ইত্যাদির বিশেষ সরঞ্জাম।

সম্প্রতি এক আত্মীর অসুস্থতায় আমি এই হাসপাতালে কিছুদিন যাতায়াত করেছিলাম, দেখেছি এদের পরিসেবার মান, যা আমার কাছে ’satisfactory’ বলেই মনে হয়েছে। এটা আমার বিশেষ এক্সপার্ট ওপিনিয়ন নাহলেও আপাতদৃষ্টিতে অনুধাবন করা কিছুটা তথ্য যা কাজে লাগতে পারে। সেই উদ্দেশ্যেই ব্লগে এই কথা শ্যেয়ার করা। বি.পি. পোদ্দার গ্রুপ একটি ব্যাবসায়িক সংস্থা যাদের অর্থিক ও পরিচালন ব্যাবস্থা বেশ উন্নত এবং চিকিৎসা ক্ষেত্র ছাড়াও এদের ব্যাবসার অন্যান্য শাখা আছে যেমন মনোরঞ্জন, শিক্ষা, আবাসন প্রকল্প ইত্যাদি।

হাসপাতালে আরেকটি পদ্ধতি চালু আছে, মেডিক্যাল অডিট। যদি কোনো রুগীকে ৩০ দিনের বেশী থাকতে হয় হাসপাতালে, কিম্বা অপারেশনের পরে যদি রুগীর কোনোরকম বিশেষ সমস্যা দেখা দেয়, অথবা অজানা কারনে মৃত্যু ঘটে এইসব ক্ষেত্রে মেডিক্যাল অডিট করা হয়ে থাকে। এছাড়াও যদি অল্প সময়ের ব্যাবধানে কোনো এক বিশেষ ধরনের রোগ নিয়ে অনেক রুগী আসেন চিকিৎসা করাতে, সেক্ষেত্রেও মেডিক্যাল অডিট করা হয়।
B.P.PODDAR HOSPITAL 2nd Floor CORRIDOR

B.P.PODDAR HOSPITAL 2nd Floor CORRIDOR

হাসপাতালটি ISO 9001:2000 এবং ISO 14001:2004 সার্টিফিকেট প্রাপ্ত।

No comments yet

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS