-·=»‡রিয়া ‡«=·-

জীবন মরনের সীমানা ছাড়ায়ে…

পিয়ালীর পাসওয়ার্ড

Posted by Florence Ria চালু করুন 07/04/2009

piyali_2বাংলা সিনেমা জগতে কিছুদিন ধরেই এমন কিছু নাম শোনা যাচ্ছে যা প্রচলিত সিনেমা/নাটকের নামের থেকে বেশ অনেকটাই আলাদা। দ্যা বং কানেকশান, অনুরনণ, বালীগঞ্জ কোর্টের পরে এবার পিয়ালীর পাসওয়ার্ড। সম্প্রতি এই সিনেমার প্রিমিয়ার হয়ে গেল বিদেশে। ভারতে প্রিমিয়ার হতে দেরী আছে। হ্যাঁ, এটাও এখনকার প্রচলন শুরু হয়েছে, দেশী সিনেমা আগে বিদেশে প্রিমিয়ার, দেশে পরে। তবে এক্ষেত্রে হয়তো বা সামান্য যুক্তি আছে, কারন এই সিনেমার শ্যুটিং পুরোপুরিভাবেই বিদেশে। শুধু ভাষাটাই যা বিদেশী নাহয়ে বাংলায় করা হয়েছে। নামের মধ্যেও একটু ‘IT’ ছোঁয়া মনে হয় সেইজন্যই।

এই সিনেমা কারা দেখবে? স্বাভাবিকভাবেই শিক্ষিত আধুনিক শহুরেদের জন্য এই সিনেমা। কেন? কারন গ্রামেগঞ্জে এই সিনেমার নাম শুনলেই অনেকে প্রশ্ন করবেন পিয়ালীর কি? হ্যাঁ, নেহাৎ ওই একটি শব্দের কারনেই শহর কিম্বা শহরতলী ছাড়া আর কোথাও জনপ্রিয়তা পাবেনা এই সিনেমা। আমার অন্তত তাই মনে হয়, কারন শহরবাসীরাই কতোজন জানেন এমন একটি সিনেমা তৈরী হয়েছে এবং প্রিমিয়ারও হয়ে গিয়েছে? এর কোনো পাব্লিসিটি করা হয়নি এখনো পর্যন্ত। কারা কারা অভিনয়ে আছেন তা তো আরোই জানার কথা নয় অনেকের।

piyalir_password1অনাবাসী ভারতীয় রাজ বাসু বানিয়েছেন এই দ্রুত তালের একশান মুভি। পটভূমি আমেরিকার মেরীল্যান্ড। গল্প খানিকটা এমন – অল্পবয়সী এক ভারতীয় মহিলা আমেরিকায় এসেছেন তার সদ্যপ্রয়াত বিজ্ঞানী বোনের মৃত্যুর নানাবিধ আইনি কার্য সম্পন্ন করার উদ্দেশ্যে। এবং এই আইনি কার্যসম্পন্নের মাঝেই তিনি বুঝতে পারেন যে তার বোনের মৃত্যু কোনো দুর্ঘটনায় হয়নি। বিদেশের মাটিতে ষড়যন্ত্রের মাঝে তাকে সংগ্রাম করতে হয় সত্যের সন্ধানে। সম্পুর্ণ সিনেমা কর্পোরেট জগতের ষড়যন্ত্র এবং আমেরিকায় বায়োটেকনোলজিতে মেডিক্যাল এথিক্সের উপরে ভিত্তি করেই বানানো। প্রধান ভূমিকায় যারা অভিনয় করেছেন তারা হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক সেন, রূপা গাঙ্গুলী, সব্যসাচী চক্রবর্তী; সঙ্গীত দিয়েছেন বিক্রম ঘোষ। ছবিতে এছাড়াও আমেরিকা, সাউথ আফ্রিকা, রাশিয়া ও অন্যান্য দেশের অভিনেতা/অভিনেত্রীরাও আছেন।

সিনেমার বিভিন্ন গানগুলি হল – রূপঙ্করের গাওয়া সত্যের নির্জনতায়, তুমি রবে নীরবে গেয়েছেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, মনের আলো আঁধারে গেয়েছেন জোজো, চোখ গেয়েছেন রূপম ইসলাম এবং অন্য দেশে গেয়েছেন কেকা ঘোষাল। ৪’এপ্রিলে সিনেমায় প্রিমিয়া হয়ে গেল। যারা জানতে আগ্রহী, তারা সিনেমার ওয়েবসাইটে আরো জানতে পারবেন। যারা সিনেমা দেখতে আগ্রহী এবং আমেরিকায় থাকেন, তারা নীচের প্রিমিয়ার দিনপঞ্জী দেখে নিতে পারেন।

Show Dates for USA Premiere

  • April 4, 2009 : Maryland, Virginia, Washington DC area  হয়ে গিয়েছে
  • April 5, 2009: Detroit, MI  হয়ে গিয়েছে
  • April 11, 2009: Edison, NJ
  • April 18, 2009: Cleveland, OH
  • April 25, 2009: Rutgers, NJ
  • April 25, 2009: Dallas, TX
  • April 26, 2009: Houston, TX

পিরালীর পাসওয়ার্ড ওয়ার্ল্ড প্রিমিয়ার, মেরীল্যান্ড

অভিনেত্রী রূপা গাঙ্গুলীর সাক্ষাৎকার,VOA Hindi’কে দেওয়া

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সাক্ষাৎকার,VOA Hindi’কে দেওয়া


2 Responses to “পিয়ালীর পাসওয়ার্ড”

  1. Sajib said

    Pialy is the name of my sweetie without whom I can’t imagine of my life.

    This is the first time I heard this name elsewhere.

  2. [...] Mahabharat megaserial under a prestigeous banner. She recently also appeared in the bengali film Piyalir Password. The episode wasn’t so exciting, in terms of exciting dark truths coming out. Yes, there were [...]

Leave a Reply

XHTML: আপনি এই ট্যাগগুলি ব্যাবহার করতে পারেন: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>