বরষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়

2009 অক্টোবর 10

Song: বরষার প্রথম দিনে, ঘন কালো মেঘ দেখে
Film: দুই দুয়ারী
Copyright: নুহাশ চলচ্চিত্র
ডাউনলোড লিঙ্ক নিচে
-
বরষার প্রথম দিনে
ঘন কালো মেঘ দেখে
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
-
জীবনের সব ভুল যদি ফুল হয়ে যায়
যদি কোনো দিন আসে জোছনার আলোয় ঢাকা
মধুর সময়
তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
বরষার প্রথম দিনে…
-
জীবনের সব কালো যদি আলো হয়ে যায়
দূর হয়ে যায় যদি ছায়াদের আঁধার সময়
তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
-
বরষার প্রথম দিনে
ঘন কালো মেঘ দেখে
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
বরষার প্রথম দিনে…
-
-
-
*** এই গানের ভিডিও যদি কারো দেখার ইচ্ছা থাকে তাহলে জানাবেন, CD থেকে নিয়ে আপলোড করতে হবে আমাকে।
*** উপরের লিঙ্ক আপনাকে নিয়ে যাবে অন্য এক ব্লগে, যা আমি নতুন বানিয়েছি শুধুমাত্র আমার পছন্দের কিছু গানের লিঙ্ক দেওয়ার জন্য। ওই ব্লগে থাকবেনা সম্পুর্ণ এলবাম ধরে পোস্টিং, থাকবে শুধুই পুরোনো থেকে নতুন যেসব গান আমার কখনো ভালো লেগেছিল, যা আমি মাঝে মধ্যে মনে পড়লেই শুনি, আপনাদের সাথে সেই আনন্দই ভাগ করে নেওয়ার জন্য ওই Touching Tunes ব্লগ
One Response leave one →
  1. 2009 অক্টোবর 10

    চরম আপু। এই গানটা আমার সেইরকম প্রিয়। আমার কাছে আছে।:)

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS